ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৪-৮-২০২১ বিকাল ৫:৪৩
ফরিদপুর গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ কেড়ে নিল আরো ৭ জনের। এরমধ্যে করোনায় ৪ ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ৭ জনের মধ্যে ফরিদপুরের তিনজন, গোপালগঞ্জের দুজন, মাদারীপুরের একজন এবং রাজবাড়ীর একজন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৪ জন। একই সময়ে ৩১৩ নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৪০। এ নিয়ে ফরিদপুরে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৭৭২ জনে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে শনিবার (১৪ আগস্ট) এ তথ্য জানা গেছে। 
 
বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, পিসিআর ল্যাবে শনাক্ত ১১৯ জনের মধ্যে ভাঙ্গার ১৪, বোয়ালমারীর চার, নগরকান্দার পাঁচ, মধুখালীর ১৪, সদরপুরের ১৬, চরভদ্রাসনের ১৯, সালথার দুই এবং ফরিদপুর সদরের ৪৫ জন রয়েছেন।
 
ফরিদপুরের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তানসিভ জুবায়ের নাদিম জানান, করোনা হাসপাতালে শনিবার (১৪ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২২৪ জন। এরমধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৩ জন। ২৪ ঘণ্টায় ভর্তি  হয়েছেন ২৮ জন।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২