নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি বাচ্চু সম্পাদক ফিরোজ
নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চ্ ু১৯৭ ভোট পেয়ে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান ফিরোজ ২১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের প্রার্থী জাকারিয়া হোসেন-১ পেয়েছেন ১৭৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শওকত ইলিয়াস কবির পেয়েছেন ১৯০ ভোট।
বুধবার বেলা ১১টা থেকে একটানা বিকেল পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার খোদাদদ খান পিটু নওগাঁ জেলা আইনজীবী সমিতির (বার) ১৫ সদস্যের কমিটি কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যদের মধ্যে সহসভাপতি পদে দেওয়ান মাহবুব আলী (সুজা) ২২৪ ভোট ও ময়েন উদ্দীন প্রামানিক ১৯০ ভোট, সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে রেজাউল করিম-(ঝন্টু) ২১৪ ভোট, সহ-সাধারণ সম্পাদক লাইব্রেরি পদে রেজাউল করিম-২ ভোট ২২৫, সহ-সাধারণ সম্পাদক আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি পদে আশরাফুদ্দৌলা (নয়ন) ২০২ ভোট, কার্য্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন তারেক হোসাইন ২৪৫ ভোট, এস.এম জোবায়ের ২২৩ ভোট, শিরীন সুলতানা (রুমকি) ২০৩ ভোট, মমিরুল ইসলাম ২০৩ ভোট, নুরুজ্জামান ১৯৯ ভোট, আতিকুর রহমান ১৮৯ ভোট, আলিনুর ইসলাম (আপন) ১৮৬ ভোট ও সাজেদুর রহমান-৩(পরাগ) ১৭৮ ভোট পেয়ে ২০২৪ সালের নির্বাচিত কমিটি।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান