খানসামার ঐতিহ্যবাহী মাদার দরগাহ্ ফাযিল মাদ্রাসায় নতুন অধ্যক্ষের যোগদান
দিনাজপুরের খানসামা উপজেলার সুনামধন্য ঐতিহ্যবাহী মাদার দরগাহ্ সেল্টুশাহ্ ফাযিল মাদরাসার নতুন অধ্যক্ষ হিসেবে আলহাজ্জ্ব হাফেজ মাওলানা ওসমান গণি যোগদান করেছেন।
১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলার ঐতিহ্যবাহী এই মাদরাসাটির নতুন অধ্যক্ষ হিসেবে প্রথমে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসার সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো.শাহরিয়ার জামান শাহ্ নিপুন।
এ ছাড়াও তাঁকে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী,প্রাঙ্গন শিক্ষার্থীবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ফুলেল শুভেচ্ছা জানায়।এর আগে নবযোগদানকৃত অধ্যক্ষ আলহাজ্জ্ব হাফেজ মাওলানা ওসমান গণি মাদরাসাটির উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
ওই মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করে তাৎক্ষণিক এক প্রতিক্রীয়ায় জানান, শিক্ষা মানুষের অমূল্য সম্পদ। মাদরাসার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা চালানোর গুরুত্বারোপ করেন। সেই সাথে নতুন দায়িত্ব পালনে তিঁনি মাদরাসার গভর্নিং বডি, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন