বাড়ির পাশের ভাবির ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্লাকমেইল, ডিবির জ্বালে গ্রেপ্তার দেবর
নোয়াখালীর কবিরহাটে এক গৃহবধূকে ব্ল্যাকমেইল করে ২ লক্ষ টাকা চাঁদা দাবি ও অনৈতিক প্রস্তাবের অভিযোগে বাড়ির পাশের দেবরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিওসহ একটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তার মোশারফ হোসেন টিটু (২২) কবিরহাট উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছবিরপাইক গ্রামের লাতু সওদাগর বাড়ির মৃত মিয়াধনের ছেলে। সে পেশায় একজন মোবাইল মেকানিক।
শুক্রবার (২ ফেব্রæয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল বিকেলের দিকে জেলা শহর মাইজদী সুপার মার্কেটের ফুড ফিয়েস্তা চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযোগকারীনি একজন গৃহিনী। তার স্বামী ওমান প্রবাসী। তার প্রতিবেশী মোশারফ হোসেন টিটু একজন মোবাইল মেকানিক এবং সম্পর্কে ভুক্তভোগী নারীর দেবর হয়। অনুমানিক দেড় বছর পূর্বে অভিযোগকারীনির মোবাইল ফোনে সমস্যা দেখা দিলে অভিযোগকারীনি তার মোবাইল ফোনটি ঠিক করে দেয়ার জন্য দিলে টিটু ফোনটি ঠিক করে দেয়।
খোঁজ নিয়ে জানা যায়, অভিযোগকারীনির স্বামী প্রবাসী হওয়ায় তিনি তার স্বামীর অনুরোধে নিজের একটি ব্যক্তিগত ভিডিও তৈরী করে তার স্বামীকে পাঠান এবং পরবর্তীতে ভিডিওটি ডিলিট করে দেন। কিন্তু ভিডিওটি মোবাইলের রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। সেটা অভিযোগকারিনীর জানা ছিল না। টিটু মোবাইল ঠিক করার সময় ভাবির মোবাইল সেটের রিসাইকেল বিন চেক করে ভিডিওটা পেয়ে তার মোবাইলে নিয়ে যায়। গত ৮ জানুয়ারি রাতে টিটু ভাবির মোবাইলে কল দিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ভুক্তভোগী এত টাকা দিতে পারবেনা বললে সে তাকে তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর ভুক্তভোগী গৃহববধূ তার স্বামীর পরামর্শে পুলিশ সুপারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বড়দিয়ায় নদী ভাঙ্গন রোধে ব্যবসয়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির পাল্টাপাল্টি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান - কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
বড়লেখা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয়
শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩
শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল
গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল
বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত