গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাংচুর ও লুটপাট
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিন জানা যায়, মামুন সিকদার গ্রুপ ও বদিউজ্জামান বিশ্বাস গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ হামলা-মামলার ঘটনা ঘটে আসছে।
এরই জের ধরে ঘটনার দিন বিকেলে মামুন সিকদারের নেতৃত্বে সেকেন্দার মোল্যা, আবু তালেব মোল্যা, মোরসালীন মোল্যা, মিজানুর মোল্যা, রিপন বিশ্বাস, রুবেল বিশ্বাস, লিপু বিশ্বাস, শহিদুল মোল্যা, ইমরান বিশ্বাসসহ ৫০-৬০ জন লোক সঙ্গবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে মোশারফ হোসেন, শরাফত মোল্যা, নিজাম মোল্যা, মুনছুর মোল্যা, বাচ্চু বিশ্বাস, মহর শেখ, রাজা শেখ, ফেরদাউস বিশ্বাসের ঘরসহ ৮-১০টি ঘর ভাংচুর করে। এ সময় আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয় হামলাকারীরা।
বিলকিস বেগম সাংবাদিকদের বলেন, রুবেল, মামুন, রিপন, শহিদুলসহ ৩০-৪০ জন সঙ্গবদ্ধভাবে চাইনিজ কুড়াল, রামদা, রড, বড় হ্যামার নিয়ে আমার ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে নগদ ৭০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুটে নেয়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ ব্যাপারে মামুন সিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বদিউজ্জামানের লোকেরা প্রথমে আমার লোকদের ধাওয়া করে। পরে আমার লোকেরা হামলা চালিয়ে প্রতিপক্ষের কিছু ঘর-দরজা ভাংচুর করেছে।
এ বিষয়ে রোজিনা, বিলকিস ও শারমিন আক্তার বাদী হয়ে ২৩ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় ৩টি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনো মামলা রেকর্ড হয়নি।
এমএসএম / জামান
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩
বরগুনায় চিফ হুইপের হেলিকপ্টার অবতরণে ভাঙা হলো ১০ দোকান
ভূরুঙ্গামারীতে ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
Link Copied