ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সরকারি সুযোগ থাকলে জয়পাড়া কলেজ সরকারি হবেঃ আলমগীর চেয়ারম্যান


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২৪ বিকাল ৫:৪৩

ঢাকার দোহার জয়পাড়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠানে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, সরকারিভাবে নূন্যতম কোন সুযোগ থাকলে জয়পাড়া কলেজ সরকারি করা হবে। তিনি বলেন, জয়পাড়া কলেজ সরকারি করন করতে যদি এক উপজেলায় দুইটি কলেজ সরকারি করার কোন বিধি বা সুযোগ থাকে, তাহলে অবশ্যই আমরা জয়পাড়া কলেজকে সরকারি করণ করবো। বৃহস্পতিবার(০১লা ফেব্রুয়ারী) দিনব্যাপী কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জয়পাড়া কলেজ গভনিং বডির সদস্য আনোয়ার শফী চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দোহার উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,জয়পাড়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজ গভর্নিং বডির সদস্য ও ঢাকা জেলা আওয়ামীলীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, জয়পাড়া কলেজ গভর্নিং বডির সদস্য ও দোহার পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, জয়পাড়া কলেজ গভর্নিং বডির সদস্য ও দোহার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এবং জয়পাড়া কলেজ ছাত্রসংসদ এর সাবেক ভিপি মোঃ আলমাছ উদ্দিন, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক সাইফ আহমেদ, দোহার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর পাপেল মাহমুদ নিজামসহ প্রমুখ। 

এসময় সার্বিক ভাবে অংশ গ্রহন করেন জয়পাড়া কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সদস্য বৃন্দ সহ কলেজের অধ্যাপক ও শিক্ষার্থীদের সম্প্রীতির মধ্য দিয়ে জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে  দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচির ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক