ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে আলআমিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২-২-২০২৪ রাত ৮:৪৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রæতার জেরে আল আমিন নামে সৌদি ফেরত প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শম্ভুপুরা ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ। গতকাল শুক্রবার বিকালে মঙ্গলেরগাঁও থেকে শম্ভুপুরাগামী সড়কের ভিটিকান্দি এলাকায় অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শম্ভুপুরা ইউনিয়নবাসী। মানববন্ধনে খুনির দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরজাহান বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন, এম এইচ বুলবুল আহাম্মেদ, মোঃ ইলিয়াস, জহির মাষ্টার, মোস্তফা মিয়া, ইব্রাহীম মিয়া, জিয়াউল হক, মহিন উদ্দিন, রাহাত, রাকিব হোসেন, ফয়সাল আহাম্মেদ, হিমেল, আবু সাঈদ, সিফাত, বাবুল হোসেন, মোঃ শুভ, মোহাম্মদ আলী ও সজিব হোসেন প্রমূখ। 
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে ঘুরার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে আল আমিনকে হত্যা করে তারই আপন চাচাতো ভাই ঘাতক সুজন। পরের দিন শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার একটি নির্জন বালুমহল থেকে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে ঘাতক সুজনকে তার নিজ বাড়ী থেকে আটক করেছে পুলিশ। নিহত আল আমিন উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হত্যা জড়িত ঘাতক সুজনের সঙ্গে থাকা অন্যান্য অপরাধীদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী নিহতের স্বজনরা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান