ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-২-২০২৪ দুপুর ১২:৩৯

আগামী ৪ দিন পর পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। এর মধ্যেই বোমা বিস্ফোরণ হয়েছে দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) করাচি শাখার কার্যালয়ে।শুক্রবার রাত ৯টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

করাচি পুলিশের জ্যেষ্ঠ সুপারিন্টেনডেন্ট (এসএসপি) সাজিদ সাদোজাই দেশটির সংবাদমাধ্যম এআরআইকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিল একটি টাইম বোমা এবং করাচির রেড জোন এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনের সীমানা দেওয়ালের কাছে একটি শপিং ব্যাগে বোমাটি রাখা হয়েছিল।’

প্রসঙ্গত, রেড জোন এলাকার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে কঠোর। পাকিস্তানের সব বড় শহরে রেড জোন এলাকা রয়েছে এবং দেশটির গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো সেই এলাকায় অবস্থিত।

পাকিস্তান পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট জানিয়েছে, বিস্ফোরিত বোমাটি ‘হোম মেইড’ এবং প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল সেটিতে।

বোমা বিস্ফোরণের অল্প সময়ের মধ্যেই অবশ্য করাচি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ইসিপির কেন্দ্রীয় কার্যালয়। সেই সঙ্গে পুলিশের এসএসপি এবং করাচির রেড জোন এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে এ সম্পর্কে প্রতিবেদন চেয়েছে ইসিপি।

আগামী ৮ ফেব্রুয়ারি ১৬ তম পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। তবে আদালত ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রার্থীরাও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন।

এছাড়া দেশটির চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলো বরাবরই নির্বাচনবিরোধী।

সূত্র : এআরআই নিউজ, এনডিটিভি

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক