দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার ২৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘর চত্বরে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে, প্রথম অধিবেশনে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহম্মেদ তানভীর মোকাম্মেল, সাবেক ছাত্র নেতা শামসুল আলম খান, রুপন কুমার সরকার, মোরশেদ আলম, আদিবাসী নেতা অবনী কান্ত হাজং, উপজেলা ছাত্র ইউনিয়ন কমিটির নেতা নুর আলম খান, কবিরুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করা হবে বলে জানান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ