ধামইরহাট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমানের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মন্ডল। আরও বক্তব্য প্রদান করেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ইউ আর সি ইন্সট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুজ্জামান হোসেন, এম এ মালেক, হরেন পহান। ধামইরহাট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রউফের উপস্থাপনায় দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান শিক্ষার্থীদের সু-শিক্ষা ও জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ উন্নত জাতি গঠনে কাজে লাগানোর আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান