ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মাটি খেকোদের দৌরাত্ম কমাতে শেরপুরে এসি ল্যান্ডের ভ্রাম্যমাণ আদালত


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২৪ বিকাল ৫:১৫

বগুড়ার শেরপুরে সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে জমির রকম পরিবর্তন না করেই অনুমোদন ছাড়া অবাধে ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  এসএম রেজাউল করিম। 
জানা যায় শনিবার বিকেল পাঁচটা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার শাহবন্দীগী ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামে অবৈধভাবে কুকুর খননের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানে কাউকে না পেয়ে এসকে ভেটরের দুটি ব্যাটারি জব্দ করেন। 

মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত না করার কারণেই এমন অবস্থা বিরাজমান বলে ধারণা করেন সুধীজনেরা।
ব্যবসায়ী সিন্ডিকেট ক্ষমতাসীনদের ছত্রছায়ায় এই অপকর্ম করছে। ট্রাকে করে হাজার হাজার ট্রাক মাটি সরবরাহ করা হচ্ছে ইটভাটা সহ বিভিন্ন নির্মানাধীন প্রকল্পে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকালে ফসলি জমি-বসতবাড়ি ও চলাচলের গ্রামীণ সড়কগুলো নস্ট হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিকরা বলেন, সহনশীল সাজা হওয়ায় মাটিখেকোদের দৌরাত্ম্য কমছে না, মাটি কাটার সরঞ্জামাদি জব্দ করা হলেও ২/৪ দিন পরেই মুচলেকা নিয়ে সে গুলোকে আবার ছেড়ে দেওয়া মাটিকাটা কে ত্বরান্বিত করছে। ইটভাটা মালিক, মহাসড়ক উন্নয়ন প্রকল্পে মাটি বিক্রয় করা হচ্ছে।
এ প্রসঙ্গে বগুড়ার শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়, যে কারণে গ্রেপ্তার করা সম্ভব হয় না। আমি অতীতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি, এখনও চালু আছে এবং ভবিষ্যতেও চালু থাকবে। এই অনিয়ম রোধ করার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ