নবাবগঞ্জে স্বাস্থ্যসেবায় সম্মাননা পেলেন ডা: হরগোবিন্দ সরকার
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রোগ নিয়ন্ত্রক ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয়ের নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: হরগোবিন্দ সরকার।
শনিবার (৩রা ফেব্রুয়ারি) তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঢাকা জেলা জানুয়ারি ২০২৪ এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (মহাখালী- ঢাকা) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোঃ খুরশীদ আলম।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা: আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান, সিভিল সার্জন ঢাকা। এ সময় আরোও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সর্বোচ্চ উর্ধ্বতন কর্মকর্তাগণ।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল (রোগ নিয়ন্ত্রণ) অফিসার ও নবাবগঞ্জ উপজেলার বান্দুরা গ্রামের শ্রেষ্ঠ জয়িতা মায়ের কৃতী সন্তান হরগোবিন্দ সরকার বলেন, ছোটবেলা থেকেই মানুষের জন্য তাঁর কিছু করার ইচ্ছা ছিল, যে কোন সম্মাননা পেলে খুবই ভালো লাগে কাজ করার স্পৃহা বেড়ে যায়। সেই সাথে সাথে দায়িত্ব ও বেড়ে যায় তাই আমি এটাই চাইবো যাতেনি আমি দায়িত্বশীল ভুমিকা পালন করতে পারি। যথাযথ মানুষের স্বাস্থ্যসেবা দেয়ার চেষ্টা করি সেটা যেন অব্যহত ও বাড়াতে পারি।
তিনি আরো বলেন, ভবিষ্যতে হচ্ছে স্বাস্থ্যসেবাটা যাতে সাধারণ মানুষের দূরগুরায় নিয়ে যেতে পারি এবং সহজ লভ্য করতে পারি। বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য খাত যে হয়রানি থাকে সে জিনিস গুলো যাতে কমাতে পারি বা দূর করতে পারি এটিই আমার ইচ্ছা। হরগোবিন্দ সরকার এর মধ্যেই নবাবগঞ্জে মানবতার ফেরিওয়ালা হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। তিনি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করে বলেন- “আমি যেন আজীবন এভাবেই মানুষের সেবা করে যেতে পারি”।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ
টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব