ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাতের আধারে উপজেলা পরিষদের প্রাচীর ভেঙ্গে ফেলল দুর্বৃত্তরা


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২৪ দুপুর ৩:৫৭

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের প্রাচীর রাতের আঁধারে দুর্বৃত্ত কর্তৃক  ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক এগারোটার দিকে উপজেলা পরিষদের নির্মানাধীন প্রাচীর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।  দীর্ঘদিন যাবত অরক্ষিত অবস্থায় থাকা উপজেলা পরিষদ প্রাঙ্গনটিতে  প্রাচীর নির্মাণের কাজ হাতে নেয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাচীরের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে।

এ অবস্থায় পরিষদের দক্ষিণ দিকে কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছিল। কিন্তু সেই ফাঁকা জায়গা দিয়ে সন্ধ্যার পরে বিভিন্ন প্রকার দুর্বৃত্ত ও মাদকসেবনকারী পরিষদের ভিতর প্রবেশ করত। এ কারণে সেই ফাঁকা জায়গাটিও বন্ধ করে দেয় প্রকৌশল বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠান। এর আগে সাধারণ মানুষের চলাচলের জন্য ১৮ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে একটি বিকল্প রাস্তাও তৈরি করে দেওয়া হয়। কিন্তু দুর্বৃত্ত ও মাদক সেবনকারীদের জন্য উপজেলা পরিষদের দক্ষিণ পাশের অন্ধকার জায়গাটি উপযোগী। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে তারাই কাজটি করে থাকতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন ঘটনা ঘটার খবর পেয়েই তিনি পুলিশসহ সেই স্থান পরিদর্শন করেন। ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকৌশল বিভাগ ইতিমধ্যে থানায় জিডি করার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন দক্ষিণ দিকের অন্ধকার জায়গাটিতে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে অফিসার্স ক্লাবের উদ্যোগে একটি ব্যাডমিন্টন কোট নির্মাণ করা হচ্ছে ‌। মাদক নয় বরং যুব সমাজকে ক্রীড়া মুখী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরী। প্রয়োজন হলে প্রশাসন আরো কঠোর আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান