মদনে পুরাতন ইট দিয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ ঠিকাদারী প্রতিষ্ঠানকে লিখিত ওয়ার্নিং
নেত্রকোনার মদনে পুরাতন ইট দিয়ে মদন টু মোহনগঞ্জ রাস্তার সংস্কার কাজ করায় অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।নতুন ইট দিয়ে রাস্তা সংস্কারের কথা উল্লেখ থাকলেও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুন ট্রেডাস নামের ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতন ইট ব্যবহার করে রাস্তার সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে।
এ নিয়ে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন কাজ বন্ধ রাখে। পুনরায় কাজ শুরু করার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতন ইট ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ধীরগতিতে সংস্কার কাজ করায় যান চলাচল ও যাতায়াতে ভোগান্তিতে পরেছে সাধারণ জনগণ। মদন উপজেলায় (এলজিইডি) স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়, মদন পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড় হইতে আটপাড়া এবং মোহনগঞ্জ উপজেলা যাওয়ার যাতায়াতের রাস্তা সংস্কার কাজ চলমান আছে।
আই আর আর ডি পি-৩ প্রকল্পের আওতায় ১ হাজার ৪৫০ মিটার রাস্তা সংস্কারের উদ্যেগ মদনের এলজিইডি অফিস। এতে সরকারের ব্যয় ধরা হয় ১ কোটি ২ লাখ ২১ হাজার ৩৭৪ টাকা। উক্ত কাজে বাস্তবায়নে রয়েছেন,নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুন ট্রেডার্স নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠান।গেল ২০২৩ সালের ২৩ অক্টোবর রাস্তার সংস্কার কাজ শুরু করেন।২০২৪ সালের ১৩ এপ্রিল মাসে রাস্তা সংস্কারের কাজ শেষ করার কথা উল্লেখ রয়েছে।
এক মাস আগে নির্মাণ কাজ শুরু করে মামুন ঠিকাদারী প্রতিষ্ঠান। রাস্তার কার্পেটিং এর পাশে নতুন ইট দিয়ে এজিং এর কাজ করার নিয়ম । কিন্তু ঠিকাদার রাস্তা আগের ব্যবহার করা পুরাতন ইট দিয়েই করছে এজিং সংস্কার এর কাজ।
এ নিয়ে স্থানীয় লোকজন অভিযোগে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় যান চলাচল সহ যাতায়াতকারী লোকজন পড়ে সীমাহীন ভোগান্তিতে।এতে করে স্থানীয় সরকার ( এলজিইডি) শাখা কর্তৃপক্ষ দফায় দফায় চিঠি দিলে, পুনরায় কাজ শুরু করলেও পুরাতন ইট পরিবর্তন করেনি সংশ্লিষ্ট মামুন ঠিকাদারি প্রতিষ্ঠান । এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় অনেকই জানান কাজের শুরু থেকেই অনিয়ম ,রাস্তায় ব্যবহার করা পুরাতন ইট দিয়ে কাজ করছে ঠিকাদার। স্থানীয়রা বার বার প্রতিবাদও করেছে।
প্রতিবাদ করায় এক মাস যাবত কাজও বন্ধ রাখে ঠিকাদার। পুনরাকাত শুরু করার পরও নতুন ইটের বদলে পুরাতন ইট ব্যবহার করছে ঠিকাদার।
উক্ত কাজের মামুন ট্রেডার্স ঠিকাদারের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন এজিং এর কাজে কিছু পুরাতন ইট ব্যবহার করা হয়েছিল তা আমরা উঠিয়ে নতুন ইট ব্যবহার করব।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি স্বপন মিয়া জানান, ‘কয়েকদিন কাজ বন্ধ রাখা হয়েছিল। এখন আবার শুরু করেছি। পুরাতন ইট ব্যবহার করেছিলাম। কিন্তু এখন সেগুলো তুলে নতুন ইট দিয়েই সংস্কার কাজ করবো।
৫ ফেব্রুয়ারি উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান,মদন পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড় হইতে আটপাড়া এবং মোহনগঞ্জ উপজেলার রাস্তার সংস্কার কাজের অভিযোগ পেয়ে সরজমিনে গিয়ে দেখেছি ঠিকাদার পুরাতন ইট দিয়ে এজিং এর কাজ করছিল ঠিকাদারকে লিখিত ওয়ারর্নিং দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান