সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন
দেশের নারী উদ্যোক্তাদের জন্য তৈরী প্লাটফর্ম সম্পূর্ণা। যেখানে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন পণ্য বাজারজাত করে থাকে। শুরুতে সম্পূর্ণা রান্না, হাতের কাজ ও ফ্যশন ডিজাইনিং এর উপর অগ্রাধিকার দিয়েছে।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ধানমন্ডির রাপা প্লাজায় হাতের তৈরি পণ্য নিয়ে সম্পূর্ণার প্রথম চেইন শপের যাত্রা শুরু হয়। প্রথম চেইন শপের সফলতার পর সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন ২ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের তাজমহল রোডের, চিলড্রেন পার্কে অনুষ্ঠিত হয়েছে।
নতুন এই শপটিতে পাওয়া যাবে সম্পূর্ণার সদস্যদের তৈরি বিভিন্ন ধরনের মাজাদার ফাস্টফুড, পিঠা, আচারসহ সিজনাল অন্যান্য খাবার। সম্পূর্ণা ফুড শপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রেসিডিন্ট স্বর্ণলাতা দেবনাথ, সেক্রেটারি তাহমিনা আহমেদ রোজি, কো প্রসিডেন্ট এ্যানি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা রুমা, জয়েন সেক্রেটারি জিনিয়া ইসলাম ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সুব্রত দে। এছাড়াও উপস্থিত ছিলেন সম্ভবনাময় সম্পূর্ণার কয়েকজন সদস্য।
এই ফুড শপ খোলা থাকবে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এখানে অর্ডার নিয়ে ঘরোয়া পার্টি ও জন্মদিনের খাবার সরবরাহ করা হয়। আপনাকে সার্বিক সেবা প্রদানের জন্য এখানে থাকছে ভদ্র ও মার্জিত সম্পূর্ণার নিজস্ব সদস্যরা।
প্রতিষ্ঠানটির সেক্রেটারি তাহমিনা আহমেদ রোজী বলেন, সম্পূর্ণা প্লাটফর্মটি মাত্র ৩ বছরের মধ্যে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিষ্ঠানটির মাধ্যমে নিজে সাবলম্বী হয়ে অন্যদেরকে কাজের সুযোগ করে দিয়েছে। সম্পূর্ণার সদস্যরা তাদের পণ্যের গুণগত মান ঠিক রেখে কাজ করে যাওয়ার ফলে দ্রুতই প্রতিষ্ঠানটি সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।
Sunny / Sunny
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে চাকরি
বাংলাদেশ হোন্ডার নিয়োগ
আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ
সিটি ব্যাংক ৬ জেলায় নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ
মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ
ইউনাইটেড ফাইন্যান্স অফিসার পদে নিয়োগ
বিকাশের নিয়োগ
প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৪৫ বছরেও আবেদনের সুযোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ১৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০