পাটগ্রামে এক রোহিঙ্গা নারী আটক
লালমনিরহাটের পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্তে রমিদা বেগম (২৩) নামে এক নারী মায়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। পরে ওই নারীকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
মঙলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ প্রহরায় ওই নারীকে চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এসব তথ্য জানান।
পুলিশ জানায়, মায়ানমারের ওই নারী নাগরিক সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্তের প্রধান পিলার ৮১২ নম্বর হতে ৩০ থেকে ৪০ গজের সীমান্ত এলাকার মধ্যে অগোছালোভাবে ঘোরাঘুরি করতে থাকে। এ সময় বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি সদরের টহল দলের সদস্যরা রোহিঙ্গা নারীকে আটক করে। ওইদিন (সোমবার) রাত প্রায় সাড়ে ৮ টায় ওই নারীকে পাটগ্রাম থানা পুলিশের নিকট দেয় বিজিবি। রোহিঙ্গা নারী (রমিদা) শারীরিক ও মানসিক বিপর্যস্ত অবস্থায় রাতই পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে নারী জানায়, সে মায়ানমারের নাগরিক ও কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ১৮ সি নম্বর ক্যাম্প ব্লক কে- ১২ এর বাসিন্দা বলে স্বীকার করেন। তাঁর পিতার নাম মৃত সৈয়দ কবির। সে দুইমাস আগে রোহিঙ্গা ক্যাম্প হতে বের হয়ে আসে। সোমবার ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক হয় রমিদা।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আটক রোহিঙ্গা নারীকে আজ (মঙলবার) দুপুরে কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প পুলিশ প্রহরায় ফেরত পাঠানো হয়েছে।’
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied