ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শান্তিগঞ্জে দোকানের কাস্টমার নিয়ে কথা কাটাকাটি, ভগ্নিপতির হাতে সমন্ধি খুন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২৪ বিকাল ৫:৪
সুনামগঞ্জের শান্তিগঞ্জে দোকানের কাস্টমার নিয়ে কাটাকাটির জেরে আপন ভগ্নিপতি কামাল মিয়ার(৫২) হাতে আলাউদ্দিন(৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  মঙ্গলবার(৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামে এই ঘটনাটি ঘটে৷ নিহত আলাউদ্দিন নায়নগর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। 
 
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কামাল মিয়া ও আলাউদ্দিনের দোকান একই পাশাপাশি। আসামী কামাল নিহত আলাউদ্দিনের ছোটবোনের জামাই৷ তিনি নায়নগরে গ্রামে ঘর জামাই থাকতেন। মঙ্গলবার সকাল ১০ টায় স্কুল ছাত্রী সুমা খাবার কিনার জন্য আলাউদ্দিনের দোকানের সামনে দিয়ে আসামী কামালের দোকানে আসে, তখন কামাল আলাউদ্দিনকে বলে যে তুমি আমার দোকানের কাস্টমার কেনো আটকাও, এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক বির্তক হয়। তর্ক বির্তকের এক পর্যায়ে আসামি কামাল তার দোকানে রাখা স্টিলের টুল দিয়ে আলাউদ্দিনের মাথায় আঘাত করলে  তিনি মারাত্মক ভাবে জখম প্রাপ্ত হন৷ পরে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে৷

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ