ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগতির বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ৪


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৬-২-২০২৪ বিকাল ৬:৩৯

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানের চার জন নিহত হয়েছে।নিহতরা হলেন, খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যানচালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার মো. নজু ইসলাম (৪০)। এ ছাড়াও বাকি আরও দুজনের নামপরিচয় এখন পযন্ত জানা যায়নি।

৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৮ ঘটিকায় উপজেলার রানীরবন্দর বাজার এলকার দিনাজপুর-রংপুর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

এ দুর্ঘটনার পরই স্থানীয়রা প্রায়ই দুইঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কে যান চলাচলে চরম দুর্ভোগ ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরের উদ্দেশ্যে যাওয়া একটি দ্রুতগতির একটি বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা চার জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান হাসান জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি দ্রুতগতির একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩) রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এতে আরও তিনজন আহত হন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন