সন্দ্বীপে শিক্ষাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সম্পন্ন হয়েছে। অধ্যক্ষ জামিল ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত রায়,সাংবাদিক বাদল রায় স্বাধীন, পৌরসভা ৩ নং ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি আব্দুল বাতেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও ৪ শতাধীক ছাত্র/ছাত্রী।
উদ্বোধনী বক্তব্যের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে রণসঙ্গীত এর মাধ্যমে ছাত্র/ছাত্রীরা পুরো মাঠ প্রদক্ষিণ করেন। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতার। প্রধান শিক্ষক জানান আজ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করা হবে তবে প্রতিষ্ঠানের দাতা সদস্য ও প্রাক্তন ছাত্র/ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে পারলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হবে কারন একটি আড়ম্বর পুর্ন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি আমরা।
প্রধান অতিথি মেয়র মোক্তাদের মাওলা সেলিম ও সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদ তাদের বক্তব্যে বলেন -অত্যান্ত প্রাচীন ও সুনামধন্য প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয় থেকে স্কুল এন্ড কলেজে পরিনত হয়েছে। যাদের শ্রমে ঘামে প্রতিষ্ঠানের এই অগ্রগতি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি বর্তমানে কর্মরত শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি ও ছাত্র/ছাত্রীদের আন্তরিকতার মধ্য দিয়ে ভালো ফলাফল অর্জন করে এই স্কুল এন্ড কলেজ দ্রুত কাঙ্খিত লক্ষ্য অর্জন করবে এবং চারদিকে এর সুনাম ছড়িয়ে পড়বে আমরা সে প্রত্যাশা করছি।
এছাড়া একইদিনে সন্দ্বীপ মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাও সম্পন্ন হয়েছে। এতে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক বাদল রায় স্বাধীন। সভা সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাইফুল ইসলাম। এরপর প্রায় ১৮ টি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতা রানী শীল, নয়ন চন্দ্র শীল। বিচারক ও যন্ত্র সংগীত শিল্পী হিসাবে সহযোগিতা করেছেন সঙ্গীত শিল্পী পূর্নিমা চক্রবর্তী, সবিতা গুহ, যমুনা গুহ,উষা বনিক প্রমুখ।এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সহকারী শিক্ষক জাহানারা বেগম ও জুলফিকার হোসেন সহ অভিবাকদের মধ্যে ডা. রুবেল, মো. জাবেদ, পলি রানী নাথ, মো. হাসান ও আব্দুল কাদের সহ শতাধীক অভিবাবক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি