নওগাঁর চন্ডিপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁর চন্ডিপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভুগী এলাকা বাসী। নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর এলাকার কয়েকশো মানুষ বুধবার সকালে শহরের মুক্তির মোড়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসুচি পালন করে। এ সময় অভিযোগ করা হয় এলাকার প্রভাবশালী মোবারক হোসেন ভুলু গ্রামের একাধিক মানুষের জমি জাল দলিল করে দখলে নিয়েছে। একাধিক ব্যাক্তির মাঠের জমি দখল নিতে তিনি গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী। নীরিহ গ্রামবাসী এসব কাজে বাঁধা দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে মোবারক বাহিনী। বক্তারা অভিযোগ করেন মানব পাচারকারী হিসাবে পরিচিত মোবারক হোসেন এলাকায় নতুন করে ভুমি সন্ত্রাসী হিসাবে আভির্ভুত হয়েছেন। এসময় নীরিহ গ্রামবাসীর পক্ষে প্রশাসনের সহায়তা চেয়ে বক্তব্য প্রদান করেন আব্দুল জলির মন্ডল।
এ বিষয়ে অভিযুক্ত মোবারক হোসেন ভুলু জানান আমি বেধ ভাবে জমি ক্রয়করে যথারিতি খাজনা খারিজ করে আমার জমি আমি দখলে নিয়েছি। তাদেরই কোন রকম জমির কাগজপত্র নাই। আমার বিরুদ্ধে অভিযোগ সম্পন্ন মিথ্যা। তিনি আরও বলেন আগামী শুক্রবার থানায় উভয় পক্ষের কাগজপত্র নিয়ে বসবার দিন ধার্য্য আছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন