পিরোজপুরে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্য ও দন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্য এবং মঠবাড়িয়া এলাকায় ৫ বছরের দন্ডপ্রাপ্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এ প্রেস কনফারেন্সের মাধ্যেমে এ তথ্য সাংবাদিকদের জানান।
গ্রেপ্তারকৃতরা হলো সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য বরিশালের বানরীপাড়া এলাকার সুশান্ত চত্রবর্তীর পুত্র শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী (৪০), বরগুনার বড়ইতালা ধাড়াকান্দা এলাকার বারেক সিকদার (৩৯) ও বরগুনার শিয়ালিয়া এলাকার নুরুল ইসলাম সিকারের পুত্র সেলিম সিকদার (৫৩) এবং মাদক মামলায় গ্রেপ্তারকৃত হলো জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম কবুতরখালী এলাকার আ: রশিদ ফরাজীর পুত্র রফিকুল ইসলাম (৩৭)।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার বৈঠাকাঠা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন ডাকাত চক্রের সদস্য শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী , বারেক সিকদার ও সেলিম সিকদার নামের তিন জনকে আটক করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও পুলিশের সিডিএমএস এর মাধ্যেমে নিশ্চিত হওয়া যায় যে আটককৃরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। বরিশাল বিভাগের বিভিন্ন জেলার থানায় এদের মধ্যে শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন অভিযোগ ৮ টি মামলা, বারেক সিকদারের নামে একই অভিযোগে ৭ টি মামলা ও রফিকুল ইসলামের নামের ডাকাতি দ্ধে ডাকাতি, দস্যুতা, চুরি ৬ টি মামলা রয়েছে। এছাড়া দীর্ঘদিন যাবত বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ভাবে ডাকাতি করে আসছিলো।
এছাড়া পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরো বলেন, পুলিশ মঙ্গলবার মঠবাড়িয়া এলাকার চিহ্নিত মাকদ ব্যবসায়ী ৫ বছরের দন্ডপ্রাপ্ত পালতক আসামী রফিকুল ইসলামকেও গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কার হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত