উলিপুরে এক রাতে দুই বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক ৩
কুড়িগ্রামের উলিপুরে এক রাতে দুই বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক তিন। এক বিদ্যালয়ে চুরি করে পাশ্ববর্তী অপর একটি বিদ্যালয়ে চুরির সময় চোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাতে উলিপুর পৌর শহরের দাড়ারপাড় এলাকায়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে বুধবার আদালতে পাঠান।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার শিক্ষক মিলনায়তনের দরজার তালা ভেঙ্গে একটি এলইডি টিভি চুরি করে পালিয়ে যায়। এরপর চুরিকৃত টিভিটি বিক্রি করে পুনরায় রাত ১১টার দিকে পৌরসভার দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশের সময় এলাকাবাসী টের পেয়ে রানু বাবু (২০) নামের একজনকে হাতেনাতে আটক করে পুলিশে দেন।
এরপর পুলিশ আটক রানু বাবুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি টিভি চুরি করে বিক্রয়ের কথা স্বীকার করেন এবং টিভি কার কাছে বিক্রি করেছেন তা বলেন। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত টিভি ক্রয়ের অভিযোগে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের হেলানপাড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে নুর আলম সিদ্দিক (২৫) ও মোকছেদ আলীর ছেলে রাসেল মিয়া (২১) কে চোরাইকৃত টিভিসহ আটক করেন। চুরির ঘটনার সাথে জড়িত রানু বাবু দারারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
চুরির ঘটনায় মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার অফিস সহকারী নাজমুল হোসেন বাদী হয়ে বুধবার (৭ ফেব্রুয়ারী) তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, চুরির ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি