ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে খাটের সাথে স্ত্রীকে বেঁধে ফাঁশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ৭-২-২০২৪ বিকাল ৫:৪১

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর হাত-পা খাটের সঙ্গে বেঁধে ও মুখে কাপড় গুঁজে স্বামী হৃদয় (২২) স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার পারিঘাটা গ্রামের পিঞ্জর মিয়া শাহিনের ছেলে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (মসজিদ মোড়) এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বিষিয়টি নিশ্চিত করেছেন।  
স্থানীয়রা জানান, প্রায় চার মাস আগে হৃদয় আর্জিনাকে বিয়ে করে। আর্জিনা তাঁর দ্বিতীয় স্ত্রী। তাঁরা গোপনে বিয়ে করায় প্রথম স্ত্রীর অগোচরে হৃদয় তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকার আফাজ উদ্দিনের বাসায় ভাড়ায় উঠেন। সে স্থানীয় বাজারে কাপড়ের ব্যবসা করতেন। আর্জিনার বাবার বাড়ি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে।  

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) বিকেলে ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ভাড়া বাসায় আসেন হৃদয়। কিছুক্ষণ পর আবার দোকানে চলে গেলেও আধা ঘণ্টা পর আবার বাসায় এসে দরজা বন্ধ করে স্ত্রীর সঙ্গে হাসিঠাট্টা করেন। কয়েক ঘন্টা পর হৃদয় আবার বাসা থেকে বের হয়। পরে ওই রাতে বাসায় ফিরেই হৃদয় তাঁর স্ত্রী আর্জিনার হাত-পা খাটের সঙ্গে বেঁধে ও মুখে কাপড় গুঁজে রাখে। এক পর্যায়ে হৃদয় স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার প্রস্তুতি নিলে স্ত্রীর চিৎকার শুরু করলে সে আবার স্ত্রীর মুখে কাপড় গুঁজে ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করে। পরে স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে হৃদয়ের ঝুলন্ত লাশ দেখতে পান এবং আর্জিনাকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে কাপড় ব্যবসায়ী হৃদয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। 

নিহত হৃদয়ের স্বজনেরা জানান, হৃদয় মোহনা নামে তার আগে একটি স্ত্রী রয়েছে। দ্বিতীয় বিয়ের বিষয়টি তাদের জানা ছিল না। তবে হৃদয় কেন এবং কি কারণে আত্মহত্যা করেছে তা তারা বলতে পারেননি। 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিহতের দ্বিতীয় স্ত্রী আর্জিনা জানান, হৃদয় আগেও একটা বিয়ে  করেছে তা আমি জানিনা। তার সাথে পরিচয় হলে বিয়ের প্রস্তাব দিলে আমি তাকে বিয়ে করি। কি কারণে হৃদয় আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা