গুইমারায় বার্ষিক ক্রীড়া,প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
খাগড়াছড়ির গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশ, ২০২৩ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী ২০২৪) সকালে এ আয়োজন করা হয়।
স্কুল প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত,জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণী আয়োজনের সূচনা করা হয়। এর আগে তাসপিয়া তাসনিম সায়বা এবং উমেনু মারমা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।
গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামরুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৪ আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম,এসপিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার বিকল্প নেই। আজকের শিশুরাই একদিন এদেশ পরিচালনার কাজে নিয়োজিত হবে।
এই দেশ-এই মাটি আমাদের সকলের। তাই দেশ মাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত করতে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই। পড়া-লেখার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা অপরিহার্য্য। এ সময় প্রধান অতিথি সুশৃঙ্খল সমাজ,দেশ ও শান্তি প্রতিষ্ঠায় সকলকে সজাগ থাকার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক ও বিদ্যালয়ের সহ সভাপতি লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা,বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার সেনা কর্মকর্তাবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষকরা এতে অংশ নেয়।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন