বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.
আপনার শিশুর অধিকার, আপনার দায়িত্ব’—এই প্রতিপাদ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ'২০২৫ উদযাপন করা হয়েছে।
গত ১২ অক্টোবর থেকে শুরু করে কবি নজরুল উচ্চ বিদ্যালয়, জালালপুর উচ্চ বিদ্যালয়, দেউলি উচ্চ বিদ্যালয়, চাউলিয়া উচ্চ বিদ্যালয় ও সনকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী চিত্রাঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা গুলোতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিটি অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বৃন্দ দায়িত্ব পালন করেন।
১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে ২ টা থেকে ৪ টা পর্যন্ত বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু অধিকার বিষয়ে আলোচনা সভা ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জের প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক, বিশেষ অতিথি সহকারী যুব উন্নয়ন অফিসার মোনায়েম আলী, অভিভাবক, শিশু ও ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ.
প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক বলেন, এই আয়োজনের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশ ও অধিকার সম্পর্কে জ্ঞান ও মেধা বিকশিত হবে।
ভবিষ্যতের নেতৃত্বগুণ বৃদ্ধিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিদের কে পুরস্কার প্রদান করা হয়।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত