ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৪-১০-২০২৫ বিকাল ৬:৫৫

“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান” — এই প্রতিপাদ্যকে ধারণ করে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপপরিচালক মোঃ মাসুদ আল মামুন, সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ বিল্লাল হোসেন, গাজী বেকারির স্বত্বাধিকারী হিজবুল গাজী এবং শরীয়তপুর বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আশরাফ প্রমুখ। জেলা প্রশাসন ও বিএসটিআই গোপালগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভাটি সঞ্চালনা করেন বিএসটিআই পরিদর্শক (মেট্রোলজি) খাজা শাহ জালাল।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “মান দিবসের মূল লক্ষ্য হলো মানসম্পন্ন উৎপাদন ও সঠিক পরিমাপ নিশ্চিত করা। পণ্যের গুণগত মান ও ওজনের নির্ভুলতা রক্ষা করাই টেকসই উন্নয়নের প্রথম ধাপ।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, মান রক্ষা শুধু পণ্যের নয়, বরং সমাজ ও অর্থনীতির সার্বিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। তাই উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সব পর্যায়ে মান বজায় রাখতে সকলের সচেতনতা ও আন্তরিকতা প্রয়োজন।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস