গোপালগঞ্জে লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন অসহায় মানুষ
গরীব, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস। তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (মেডিয়েশন) বিষয়ক ধারণা ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের নিয়ে জেলা লিগ্যাল এইড অফিসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় মেডিয়েশন বিষয়ক প্রচারণামূলক সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোহাম্মদ সফিকুল ইসলাম।
সভায় জেলা লিগ্যাল এইড অফিসার জানান, সরকারের এই উদ্যোগের মাধ্যমে গরীব ও অসহায় মানুষ সহজে এবং বিনা মূল্যে আইনি পরামর্শ ও সহায়তা পাচ্ছেন। বিশেষ করে “মেডিয়েশন” বা বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে মানুষ অল্প সময়ে তাদের বিরোধের সমাধান পাচ্ছে, যা আদালতের মামলা জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকের দিক নির্দেশনায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মেডিয়েশনের মাধ্যমে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা নগদ আদায় পূর্বক সংশ্লিষ্ট পক্ষদের হস্তান্তর করা হয়েছে। ফলে সেবাপ্রাপ্তরা দ্রুত প্রতিকার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী,সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুক্তা চৌধুরী ও জারীকারক বিশ্বজিৎ মণ্ডলসহ প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্যাকেট খাবার বিতরণ করা হয়।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ