ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঝুঁকিপূর্ণ না হওয়ায় পুরাতন যমুনা রেলসেতু লাইনের ব্যালাস্ট পাথর ব্যবহার করে আর্থিক সাশ্রয় পাকশী বিভাগে


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৪-১০-২০২৫ বিকাল ৫:১৮

পুরাতন যমুনা রেলসেতুর রেল লাইন থেকে অবমুক্ত করা ব্যালাস্ট পাথর ব্যবহার করে রেল কর্তৃপক্ষ অন্তত: ৬/৭ লক্ষাধিক টাকার সাশ্রয় করেছে। ঈশ্বরদী থেকে আজিম নগর হয়ে রাজশাহী রুটের আব্দুলপুর-রাজশাহী সেকশনে সামান্য পরিমাণ খোয়া মিশ্রিত ১০৯০ ঘনমিটার ব্যালাস্ট পাথর ব্যবহার করে রেলের অর্থ সাশ্রয় করেছেন। ট্রেন চলাচলের জন্য কোনোভাবেই অনিরাপদ বা ঝুঁকিপূর্ণ নয় বলেই এই ব্যালাস্ট পাথর ব্যবহার করা হয়েছে। পুরাতন রেললাইন হতে অবমুক্ত হওয়ায় এবং সাব-বেজ থাকার কারণে কিছু ইটের খোয়া মিশ্রিত ব্যালাস্ট পাথর ব্যবহার হয়েছে। যদিও অতীতে এধরনের সামান্য ইটের খোয়া মিশ্রিত ব্যালাস্ট পাথর কোন সেকশনে ব্যবহার না করায় বিভিন্নস্থানে পরিত্যক্ত থেকে নষ্ট বা চুরি হওয়ায় রেল কর্তৃপক্ষ ক্ষতির শিকার হয়েছেন রেলওয়ে পাকশী বিভাগীয় অফিসের দায়িত্বশীল সূত্রে এসবতথ্য জানাগেছে।
সূত্রমতে,বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নতুনভাবে যমুনা রেল সেতু নির্মাণ করায় পুরাতন যমুনা রেল সেতুর সংযোগকৃত রেললাইন ডিসমেন্টাল করা হয়েছে। সেই পুরাতন যমুনা রেল সেতুর সংযোগকৃত ডিসমেন্টাল করা রেললাইন ৩১৯২ দশমিক ৭৩ কিউবিকমিটার ব্যালাস্ট পাথর  অবমুক্ত করা হয়। দৈনন্দিন রেলপথ রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পুরাতন যমুনা রেলসেতুর রেললাইন হতে অবমুক্ত হওয়া ১০৯০ ঘনমিটার ব্যালাস্ট রাজশাহী-আব্দুলপুর সেকশনে ব্যবহার করে রেলের অর্থ সাশ্রয় করা হয়েছে।

Aminur / Aminur

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬