কুমিল্লায় বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ যুবক গ্রেফতার
কুমিল্লায় র্যাবের অভিযানে মাদক ও অস্ত্র আইনে দায়েরকৃত ২৫ মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের মো. রিয়াদ হোসেন (২৯) ও তার সহযোগী মো. মামুন মিয়া (২৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ৩ রাউন্ড গুলি ও মাদক জব্দ করা হয়। সোমবার দিনগত রাতে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে র্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।
মেজর সাদমান জানান, গোপন সংবাদে ভাটকেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিয়াদ ও মামুনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার রিয়াদ ও মামুন ভারত থেকে অস্ত্র ও মাদক এনে দেশে বিক্রি করতো।
মেজর সাদমান আরও জানান, গ্রেপ্তার রিয়াদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ১৮টি এবং মামুনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Aminur / Aminur
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ