ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ৪:৫৫

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে (স্বাস্থ্যসেবা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মগবাজারে হাসপাতালের কনফারেন্স  কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন  ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের জেনারেল ম্যানেজার (হেড অফ একাউন্টস এন্ড ফাইনান্স) মোজাফফর হাসান খান মজলিস, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম শাওন, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, নির্বাহী পরিষদ সদস্য আসাদুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ। 

ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন বলেন, স্বাস্থ্য সেবায় আমরা সবসময় সাংবাদিকদের পাশে থাকতে চাই।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, আজ থেকে ডিইউজে সদস্য ও পরিবারের জন্য ইনসাফ বারাকাহ হাসপাতলে সর্বোচ্চ ছাড়ে ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

এই চুক্তির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সকল সদস্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ফ্যামিলি মেম্বারসহ ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের  বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে