কাজ না করে ভুয়া মাস্টার রোলে দুই প্রকল্পের টাকা উত্তোলন
নেত্রকোণার মোহনগঞ্জে কাজ না করে ভুয়া মাস্টার রোল জমা দিয়ে দুটি গ্রামীণ সড়ক নির্মাণ প্রকল্পের টাকা উত্তোলন করেছেন প্রকল্প সভাপতি। উপজেলার তেতুলিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত জৈনপুর গ্রামের দুটি গ্রামীণ সড়ক নির্মাণ না করে প্রকল্পের টাকা উত্তোলন করা হয়েছে। এই দুটি প্রকল্পের সভাপতি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সোনা মিয়া।
এ ঘটনাকে প্রতারণা বলে উল্লেখ করেছেন এলাকাবাসী। সেইসাথে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবীব এলাকবাসী পক্ষে গত বুধবার এসব অভিযোগ দেন।
অভিযোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার জৈনপুর গ্রামে ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি সড়কে মাটি কাটার জন্য বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প দুটি হলো- জৈনপুর ‘উত্তরপাড়া কিশোর মিয়ার বাড়ি হতে গোরস্থান পর্যন্ত’ ও ‘আলমগীরের জমি হতে খায়রুলের জমি পর্যন্ত’ রাস্তা নির্মাণ। এরমধ্যে একটি টিআর ও অপরটি কাবিখা প্রকল্প। একটির বরাদ্দ দুই লাখ টাকা ও অপরটির বরাদ্দ চার মেট্রিক টন চাল। প্রকল্প দুটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া। সড়ক দুটির মাটি না কেটে কাজের বিপরীতে ভুয়া মাস্টার রোল জমা দিয়ে পিআইও অফিস থেকে সম্পূর্ণ টাকা তুলে নিয়েছেন প্রকল্প সভাপতি। এদিকে কাজের মেয়াদও শেষ হয়ে গিয়েছে।
অভিযোগকারী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, সড়ক দুটির মাটি কাটা হলে গ্রামের মানুষ হাওর থেকে ধান সহজে বাড়িতে নিয়ে আসতে পারবে। কিন্তু প্রকল্প সভাপতি মেম্বার সোনা মিয়া কাজ না করেই টাকা তুলে নিয়েছেন। এতে এলাকার মানুষ হাওর থেকে ধান ঘরে তুলতে বিপদে পড়বে। এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছি। তিনি আরও বলেন, এরআগে ইউপি সদস্য সোনা মিয়া ৩০-৩৫ জন উপকারভোগীর টিসিবির কার্ড আটকে রেখে পণ্য তুলে বিক্রি করে দেন।
এ বিষয়ে জৈনপুর গ্রামের কানন মিয়া, আল আমিন, খাদেম মড়ল ও আবু সাইদ ইমন জানান, এতদিন তো আমরা জানতামই না সড়ক দুটির মাটি কাটার বরাদ্দ এসেছে। সম্প্রতি গ্রামের এক ব্যক্তি পিআইও অফিসে গিয়ে খোঁজ নিয়ে এই বিষয়টা জেনেছেন। অভিযোগ দেওয়ার পর মাটি কাটাবেন বলছেন মেম্বার। অথচ কাজ সম্পন্ন হয়েছে দেখিয়ে অফিস থেকে টাকা তুলে নিয়েছেন মেম্বার। এটি প্রতারণা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, ভ্যাকু না পাওয়ার কারণে কাজ করতে দেরি হচ্ছে। এখন ভ্যাকুর ব্যবস্থা করেছি। দ্রæত কাজ শুরু করব। পিআইও অফিসের সাথে সম্পর্ক থাকলে কাজ না করে টাকা তোলা যায়। তবে টাকা তোলা হলেও তা জমা আছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বলেন, টাকা জমা আছে। ভ্যাকুর কারণে কাজ দেরি হয়েছে। কালকেই কাজ শুরু হবে। এ নিয়ে টেনশনের কিছু নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদি হাসান বলেন, ভুয়া মাস্টার রোল জমা দিয়ে ওই দুটি প্রকল্পের বিল উত্তোলন করেছেন সভাপতি। বিষয়টি জানার পর কাজের জন্য চাপ দেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু করার অঙ্গীকার করেছেন ইউপি চেয়ারম্যান।
বিষয়টি অবহিত করলে মোহনগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা