উলিপুরে বিদায় ও বরণ অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুরে থেতরাই ইউনিয়নের থেতরাই বি,এল উচ্চ বিদ্যালয়ে ২০২৪ ইং শিক্ষাবর্ষে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ এবং এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় থেতরাই বি,এল উচ্চ বিদ্যালয় মাঠে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ এবং এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সামগ্রী দিয়ে বিদায় দেয়া হয়। সহঃ শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ থেতরাই ইউনিয়নের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ সকল শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
এসময় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, তোমরা যারা ষষ্ঠ শ্রেনীর ভর্তিকৃত শিক্ষার্থী আছ তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিলাম। তোমারা আগামী দিনের ভবিষ্যৎ। আর যারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ তোমাদের প্রতি রইল দোয়া। তোমারা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভালো যায়গায় যেন প্রতিষ্ঠিত হতে পার। ভালো জায়গায় প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠানের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে বলে আমি আশা করি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি