ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শান্তিগঞ্জে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ৩:৩৮

শান্তিগঞ্জের বড়মোহা গ্রামে হতদরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১১ ফেব্রুয়ারী) দুপুর ১২.০০ ঘটিকার সময় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের উদ্যােগে এ শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের সভাপতি মোঃ মশিউর রহমান জায়গীরদার মিঠু'র সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোঃ শোয়েব আহমদ জায়গীরদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা।
তিনি বলেন, শীতে অসহায় মানুষদের খুবই কষ্টে দিন-যাপন করতে হয়। ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে বহু অসহায় ও নিম্নবিত্ত মানুষ। এখনই সময় তাদের পাশে দাঁড়ানো। সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন আজ শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের মতো সমাজের সকল বিত্তবান সহ আমাদের সবাইকে সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে হবে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্যরিষ্টার মোঃ নুরুল আমিন, তাহিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সুয়েব চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি হাজী তহুর আলী, সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক শামীম জায়গীরদার, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউসুফ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ তারা মিয়া, সমাজসেবক মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য জুবেদ খাঁন, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী জয়ন্ত চৌধুরী সহ অত্র এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ এবং সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের সকল সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ