ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিইউ’র ফার্মেসী বিভাগের সাময়িক এক্রিডিটেশন স্থগিতাদেশ প্রত্যাহার


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ৩:৫৫

দেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের (বি.ফার্ম) সাময়িক এক্রিডিটেশন স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ২২ জানুয়ারী ২০২৪ বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এর সচিব মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এ আদেশের ফলে এখন থেকে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে আর কোন বাধা থাকলো না।

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এর সচিব স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিইউ’র বি.ফার্ম কোর্সের সাময়িক এক্রিডিটেশন স্থগিতের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগ ঢাকার আদাবরে অবস্থিত বিইউ’র স্থায়ী ক্যাম্পাসে ২০২৩ সাল থেকে তাদের শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে বিভাগের ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষার জন্য অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে প্রয়োজনীয় ল্যাবরেটরি স্থাপন করাসহ ল্যাবের রাসায়নিক সামগ্রী পর্যাপ্ত পরিমানে রাখা হয়েছে। এছাড়া ইউনিভার্সিটির লাইব্রেরীতে ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় বইয়ের পর্যাপ্ত সংগ্রহ রয়েছে। 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত