আগামীকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ
আগামীকাল ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ। উৎসাহ-উদ্দীপনা আর নানান আয়োজনে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে দিবসটি উদযাপনে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
এ সময় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সিনিয়র সচিব, মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মোঃ নূরুল হাসান ফরিদী, বাহিনীর উপমহাপরিচালকবৃন্দ, অন্যান্য কর্মকর্তা ও আনসার- ভিডিপি সদস্যবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত থাকবেন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, সিনিয়র সচিববৃন্দসহ বিভিন্ন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠিত হয়। রাজধানী শহর হতে সমতল ও পার্বত্যঞ্চলসহ তৃণমূল পর্যন্ত বিস্তৃত এ বাহিনীর সদস্যরা। প্রতিষ্ঠার পর হতে এ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে দায়িত্ব পালন করে যাচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২টি পূর্ণাঙ্গ মহিলা আনসার ব্যাটালিয়ন এবং বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের সমন্বয়ে গঠিত আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)-সহ সর্বমোট ৪২টি ব্যাটালিয়ন রয়েছে।
পার্বত্যঞ্চলে ১৬টি ব্যাটালিয়নের সদস্যরা 'অপারেশন উত্তরণ' এ যৌথ ও একক ক্যাম্পে দেশের অখন্ডতা রক্ষা, পাহাড়ি বাঙালি সম্প্রীতি রক্ষা এবং সন্ত্রাস দমনে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে এ যাবৎ বিভিন্ন সময় ১৯ জন সদস্য নিজেদের জীবন আত্মোৎসর্গ করেছেন। এছাড়া পার্বত্যঞ্চলের হিল আনসার ও হিল ভিডিপি সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন।
সমতল এলাকায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয়, রাষ্ট্রীয় তোষাখানাসহ সমতল এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাসহ মোবাইল কোর্ট ও ভেজাল বিরোধী অভিযান, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, চোরাচালনারোধ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, মেট্রোরেল, পায়রা বন্দর, বিমান বন্দর, প্রেষণে এসএসএফ, র্যাব, এনএসআই, ডিজিএফআই এ দায়িত্ব পালন করছে।
বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এর সদস্যরা কূটনৈতিক জোন ও বিদেশী রাষ্ট্রদূতদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। বর্তমানে মার্কিন রাষ্ট্রদূত ও ফিলিস্তিন রাষ্ট্রদূতের নিরাপত্তায় কাজ করছে।
বর্তমানে দেশের বিমান বন্দর, সমুদ্র বন্দর, ইপিজেডসহ গুরুত্বপূর্ণ ৫ হাজারের অধিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রায় ৫৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসব ঈদ, পূজা-পার্বনসহ বর্ষবরণ, শপিং মল, বাণিজ্য মেলা ও বই মেলা, রেল স্টেশন, ট্রাফিক কন্ট্রোলসহ প্রভৃতি ক্ষেত্রে সাধারণ আনসার সদস্য-সদস্যারা জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আইশৃঙ্খলা রক্ষা, ব্যালট বাক্স, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের শৃংখলভাবে ভোটদান নিশ্চিত করতে ৫ লক্ষ ১৭ হাজার, ১৪৩ জন সদস্য-সদস্যারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে।
২০২৩-২৪ সালে 'অপারেশন সুরক্ষিত যাতায়াত' এর অধীনে কনকনে শীত ও ঘন কুয়াশার মধ্যে রেল লাইনের নিরাপত্তায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ অগ্নি নির্বাপন, উদ্ধার তৎপরতা, অগ্নিদগ্ধ জনগণের চিকিৎসা সহায়তা, উদ্ধার কর্মীদের খাদ্য-সামগ্রী বিতরণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইতোপূর্বেও সহমর্মিতার পরিচয় দিয়ে আসছেন।
গ্রামাঞ্চলে আনসার ভিডিপির সদস্য-সদস্যারা আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা, বেআইনি অস্ত্র উদ্ধার এবং আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। এছাড়া বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডমি বর্তমান অবস্থানে ১৯৭৬ সালে গোড়পত্তন হয়। ধাপে ধাপে বর্তমান রূপ পায়। ১৯৯৬ সালে নামকরণ হয় আনসার-ভিডিপি একাডেমি। এখানে নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারি, প্রশিক্ষক-প্রশিক্ষিকা, আনসার ব্যাটালিয়ন, মহিলা আনসার ও সাধারণ আনসারসহ ভিডিপি সদস্যদের মৌলিক, পেশাভিত্তিক, আধুনিক কারগরি প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া সারাবছর ধরে যুগোপযোগী বিভিন্ন ট্রেডে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
আনসার-ভিডিপি একাডেমিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জনের লক্ষ্যে বাহিনীর ক্রাড়ীবিদদের বিভিন্ন ইভেন্টে নিয়মিতভাবে আধুনিক অনুশীলন এর ব্যবস্থা রয়েছে।
Sunny / Sunny
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন
বিএমইউ এর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে
দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা
ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
বিমানবন্দরে স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্সসহ আটক ১
পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান