ময়মনসিংহে রেঞ্জ পুলিশ ও বিকাশ-এর উদ্যোগে এমএফএস-এর অপব্যবহার রোধে সচেতনতা বাড়াতে সমন্বয় কর্মশালা
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ এবং বিকাশ।
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ এ অনুষ্ঠিত “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ” শীর্ষক এই কর্মশালায় অংশ নেন রেঞ্জ পুলিশের ৭০ জন তদন্ত কর্মকর্তা। অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশ এর অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন) সৈয়দ আবু সায়েম বিপিএম। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফারুক হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এবং খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার), পুলিশ সুপার (অপারেশনস্)। বিকাশ এর পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশ-এর উপদেষ্টা ডঃ মোঃ নজিবুর রহমান এনডিসি এবং বিকাশ-এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অবঃ)।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ