অনিয়মের অভিযোগে ডায়গনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড
চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন চিকিৎসায় অনিয়ম রোধ এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের চালানো ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর আলগী বাজারের বিভিন্ন স্থানে চালানো এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল।
অভিযান চলাকালে থানা রোর্ড এলাকার এ.কে. মেমোরিয়াল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে পুরনো এক্স-রে মেশিন এবং সঠিক কাগজপত্র না থাকার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অনিয়মের কারণে ইউনিক ডায়াগনস্টিক সেন্টার কে ২০ হাজার টাকা ও গ্রীন ডায়গনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এবং সেবা ডায়গনস্টিক সেন্টার এর টেকনিশিয়ানদের সার্টিফিকেট না থাকা ও প্রতিষ্ঠানের কাগজপত্র সঠিক না থাকায় ডায়গনস্টিক সেন্টারটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অদক্ষ জনবল ও স্বাস্থ্য অধিদপ্তরের কাগজপত্র না থাকায়। এবং চিকিৎসায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহৃত পুরনো সরঞ্জাম অদক্ষ টেকনিশিয়ানদের দিয়ে ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিচালনা করে আসছিল। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান অব্যাহত আছে।
অভিযানে পাওয়া অনিয়ম ও অব্যবস্থার জন্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে জরিমানা ও সতর্ক করা হচ্ছে। পাশাপাশি কিছু ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ রাখা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা.মুহাম্মদ ইমরান হোসাইন, এবং থানা পুলিশের একটি টিমসহ অন্যান্য স্বাস্থ্য কর্মচারী বৃন্দ।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত