ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

৬ কোটি টাকার এলজিইডি রাস্তা নিম্নমানের সামগ্রী ৬ মাস যেতে না যেতেই রাস্তা ভাঙ্গন শুরু


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ১২-২-২০২৪ রাত ৯:৪৩

মদন টু কেন্দুয়া এলজিইডি রাস্তা সংস্কারের কাজে ব্যাপক অনিয়ম করার অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ ওয়াহেদের বিরুদ্ধে।উক্ত রাস্তার নতুন সংস্কারের ৬ মাস যেতে না যেতেই পিচের দলা দলা পিছের প্রলেপ ভেঙ্গে আলাদা হয়ে উঠে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ- মদন উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাদের সাথে যোগসাজসে এম এ ওয়াহিদ ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কারপেটিংয়ের কাজ করায় ৬ কোটি ৬ হাজার ৬ শত টাকার পিচের পিচ ঢালাই রাস্তা দলা দলা হয়ে ভেঙ্গে উঠে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় , উপজেলার কাটাইটল ব্রিজের পাশে রাস্তার বাম পাশের কারপেটিং উঠে গিয়েছে নতুন সংস্কার রাস্তাটি ৬ মাস যেতে না যেতে বেহলা দশায় পরিণত হওয়ার আশঙ্ক করছে স্থানীয় এলাকাবাসী।এই রাস্তাটির জন্য জনগণ বহু দুর্ভোগ পোহাতে হয়েছে ।অবশেষে জনগণকে দুর্ভোগ রক্ষার্থে  ৬ কোটি ৬ হাজার ৬শত টাকা বরাদ্দ দেওয়া হয় উক্ত রাস্তাটি সংস্কার করার জন্য এলজিইডি কার্যালয়ের মাধ্যমে টেন্ডার দেওয়া হয়। 

উক্ত রাস্তা টেন্ডারে মাধ্যমে কাজটি পায় মদনের ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ ওয়াহিদ।এতে কাজের ব্যয় ধরা হয় ৬ কোটি ৬ হাজার ৬ শত টাকা।এরপর রাস্তার পুরাতন কারপেটিং তুলে অনেকদিন পর  রাস্তার সংস্কার কাজ শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ ওয়াহিদ।নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কারপেটিং এর কাজ করায় ঠিকাদারের বিরুদ্ধে অনেক পত্রিকাতে লেখালেখিও হয়েছিল।

স্থানীয় বাবুল মিয়া, রাসেল ইমরান  সহ আরও অনেকেই জানান, শুরু থেকেই কাজের ব্যাপক অনিয়ম করে ঠিকাদার। রাস্তার পুরাতন কারপেটিং তুলে ওর উপরেই রাস্তায় রোলার করেছে। আবার নিম্নমানের পাথর, ডাষ্ট এবং কম পরিমান বিটুমিন দিয়ে পিচ তৈরি করে রাস্তায় দিয়ে কারপেটিংয়ের কাজ করে 
আমরা আগেই বলেছিলাম রাস্তাটি বেশি দিন টিকসই হবে না। ছয় মাস যেতে না যেতেই রাস্তা ভেঙ্গে যাচ্ছে বাকি দিন তো পরেই রয়েছে।

মদন টু কেন্দুয়া রাস্তার ৬ মাস যেতে না যেতেই পিচ কার্পেটিং ভেঙ্গে উঠে যাওয়ার কারণ  জানতে চাইলে  ঠিকাদার এম এ ওয়াহিদ তিনি  বলেন, রাস্তা সংস্কার কাজে কোন অনিয়ম হয়নি। নিয়ম অনুযায়ী করা হয়েছে। সিমেন্টের গাড়ি যাওয়ার কারণে পিচ কার্পেটিং ভেঙ্গে গেছে আমার এক বছর এখনও সময় আছে যে রাস্তাটুকু ভেঙেছে আমি পুনরায় মেরামত করে দিব।

মদন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া পিয়াল বলেন, ঠিকাদারকে অফিসিয়াল ভাবে  চিঠি দেওয়া হয়েছে উক্ত কাজ নতুন করে সংস্কার করে দেওয়ার জন্য ।৬ মাস যেতে না যেতে রাস্তা ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫ কিলোমিটার কাজের মধ্যে দুই এক জায়গায় ভাংতে পারে। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা