ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিভিল এভিয়েশন কন্ট্রাকটর'স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন ২০২৪ অনুষ্ঠিত


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১২-২-২০২৪ রাত ১০:৩২
 সুবর্ণগ্রাম আ্যমিউজমেন্ট পার্ক ও রিসোর্টে  (ভুলতা নারায়ণগঞ্জ) এ আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সিভিল এভিয়েশন কন্ট্রাকটর'স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১২/০২/২৪ইং) সকাল থেকে সুবর্ণগ্রাম আ্যমিউজমেন্ট পার্ক ও রিসোর্ট প্রাঙ্গনে সিভিল এভিয়েশন কন্ট্রাকটর'স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিজউদ্দিন  ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ তারিফ আনাম।  উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী এমপি, সভাপতিত্বে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এস. এম তোফাজ্জল হোসেন (সভাপতি, সিভিল এভিয়েশন কন্ট্রাকটর'স ওয়েল ফেয়ার এসোসিয়েশন) এবং প্রধান আলোচক ও উপস্থাপনায় ছিলেন, উছরুল ওয়াছে অশ্রু (সাধারণ সম্পাদক, সিভিল এভিয়েশন কন্ট্রাকটর'স ওয়েল ফেয়ার এসোসিয়েশন)।  
 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  সিভিল এভিয়েশন কন্ট্রাকটর হোক আর যেকোন ব্যবসা হোক ব্যবসা করতে তিনটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত সৎ হতে হবে দ্বিতীয়ত হিসাবি আর তৃতীয় টা হলো বিচোক্ষন হতে হবে। যোগাযোগের মাধ্যমে সম্পর্ক বিলড্রাপ করে যেকোনো ব্যবসা সম্প্রসারণ করা সম্ভব।  সিভিল এভিয়েশনে বছরে কতো টাকার বাজেট থাকে আর প্রায় ছ'শ কন্ট্রাকটরের মধ্যে প্রতিজন ৫ বছর ঘুরেও একটা কাজ পাবে কি না তা সন্দেহ আছে।
ব্যবসা জগতে বড় সমস্যা হলো সিন্ডিকেট, সিভিল এভিয়েশন ঠিকাদারদের মধ্যে যেন এই সিন্ডিকেট না থাকে।  আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচা বাজার দ্রব্য মূল্যের সিন্ডিকেট রোধ করতে র‍্যাব-ডিবি কে দায়িত্ব দিয়েছেন ইতিমধ্যেই। আমরা আওয়ামী পরিবারের লোক যারা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি অবিচল আস্থা শীল, তাদেরকেউ মাঠে সোচ্চার হতে এসব সিন্ডিকেট প্রতিরোধে। আমরা পয়জনে পয়জনে জর্জরিত হয়ে গেছি। পয়জন সারা শরীরে সঞ্চারিত হওয়ার আগে প্রতিরোধ করতে হবে। আমরা উত্তরা সহ অনেকেই অনেক জায়গাই বাস করি, কেউ আওয়ামীলীগ করি কেউ অন্য দল করি সেটা ব্যপার না। আমরা সবাই এই দেশের নাগরিক।  আমাদেরকে এই দেশটাকে ভালোবাসতে হবে, চাঁদাবাজ ধান্দাবাজ  সিন্ডিকেট কারীদের প্রত্যাখ্যান করতে হবে  তবেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ দেখে যেতে পারবো। 
 উক্ত অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন  সিভিল এভিয়েশনের সকল শ্রেনীর কন্ট্রাক্টরগণ ও সামাজসেবক এবং  রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে