শেরপুরে ১৫০ বোতল বাংলা মদ উদ্ধার
বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও শেরপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুজনকে দণ্ডিত করা হয়েছে ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১.৪৫ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী ও শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা পরিষদের গেটের বিপরীত পাশের(রামচন্দ্রপুরপাড়া) নামক স্থানে লালজি বাশফোঁড় এর বাড়িতে ভ্রাম্যমান আদালতের এক অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম পর্যায়ে বাড়ির বিভিন্ন প্রান্তে পুলিশ সদস্যগণ আইন অনুযায়ী তল্লাসী কার্যক্রম পরিচালনা করেন। প্রাথমিক ভাবে কিছু পাওয়া না গেলেও পরবর্তীতে সরু একটি টানেল ধরে এগিয়ে গেলে সেখানে বিভিন্ন সফট ড্রিংসের বোতল পাওয়া যায়। সবগুলো বোতল মিলে প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) টি প্লাস্টিক বোতল হবে বলে জানান পুলিশ সদস্যগণ। বাংলা মদগুলো পেপসি, মোজো, সেভেন আপ, স্পিডসহ নানা ব্রান্ডের সফট ড্রিংসের বোতলে ঢোকানো হয়েছিল। এ সময় শেরপুর পৌরসভার অধীন রামচন্দ্রপুর পাড়ার মৃত লালজী বাশফোরের শ্রী হৃদয় বাশফোঁড় (২১) এবং গোসাইপাড়া এলাকার সুদর্শন সরকারের ছেলে সুজয় সরকারকে (১৮) হাতে নাতে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে এগুলো সে নিজে সেবন করে ও বন্ধু বান্ধবের কাছে বিক্রি করে বলে জানায়। এছাড়া সে দোষ স্বীকার ও মাফ করে দেয়ার জন্য মৌখিকভাবে আবেদন করে। তবে অভিযুক্তের মা তিলকী রানী বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী এ সময় অভিযুক্তকে দোষী সব্যস্ত করে প্রত্যেককে নয় মাসের কারাদন্ড ও দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো পনেরো দিনের কারাদন্ড প্রদান করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী ও অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান মাদকের বিরুদ্ধে তাদের এ যৌথ অভিযান অব্যহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied