ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

উত্তরখানে ড্রেনসহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ১২:৪০

রাজধানীর উত্তরখানে ৪৪ নং ওয়ার্ডের বড়বাড়ি প্রধান সড়ক থেকে এমদাদ মিয়ার বাড়ি পর্যন্ত ড্রেনসহ রাস্তার ২০ ফিট রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, উত্তরখান থানা আওয়ামী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ওয়ার্ড ১৮ (সাধারণ ওয়ার্ড ৪৩, ৪৪, ৪৫) সেলিনা আক্তার শেলি প্রমুখ।

ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য মো. খসরু চৌধুরী বলেন, আগামী ৫ বছর ঢাকা-১৮ আসনে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় পূর্বক স্বল্পতম সময়ের মধ্যে টেকসই পরিবর্তন নিশ্চিত করা হবে। ঢাকা-১৮ আসনের উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো। আমি ঢাকা-১৮ আসনকে দেশের সব আসনের মধ্যে সেরা আসন করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার