কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ১১শত ২০ জন
সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৪ টি কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা। এতে উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসা হতে সর্বমোট ১ হাজার ১ শত ২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানান কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।
তিনি জানান, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ শত ১৪ জন, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ৪ শত ২১ জন এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ শত ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এইছাড়া কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রে ৯৯ জন দাখিল পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এদিকে প্রথমদিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের বাহিরে গণমাধ্যমকে জানান, সারাদেশের মত একযোগে কাপ্তাই উপজেলায় ৩ টি এসএসসি কেন্দ্র ও ১ টি দাখিল কেন্দ্রে পরীক্ষা চলছে। নির্বিঘ্নে শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে এজন্য আমরা সকল প্রস্তুতি নিয়েছি। পরীক্ষা চলাকালীন নির্দেশনাসমূহ মেনে চলার জন্য আমি সংশ্লিষ্টদের অনুরোধ করছি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা