জুড়ীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৬
মৌলভীবাজার জেলার জুড়ীতে শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা।তবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬ জন পরীক্ষার্থী। এরমধ্যে ১০ জন এসএসসিতে, দাখিলে ৫জন, ভোকেশনালে ১ জন।
জানা গেছে, উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ টায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রগুলো হলো- জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (ভেন্যু- জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ), হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়, জায়ফরনগর উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) ও দাখিলের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হযরত শাহখাকী (রহ.) আলীম মাদ্রাসায়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন জানান, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৪৩৭জন। উপস্থিত ছিল ১ হাজার ৪২৭ জন। আর দাখিলে প্রথম দিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩৬৬ জন। উপস্থিত ছিল ৩৩১ জন। ভোকেশনালে মোট ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সানজিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার ও একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন।
এমএসএম / এমএসএম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন
বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা
বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম
তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু