উলিপুরে ১২৪২ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে পৃথক দু'টি অভিযানে ১২৪২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে একদল চৌকস পুলিশের টিম ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দূর্গম চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে মাদক কারবারি বাবুল আকতার (৩৫) কে ১২০০ পিস ইয়াবাসহ এবং উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলাম (৪০) কে ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল আকতার পাশ্ববর্তী রৌমারী উপজেলা চর বোয়ালমারী এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
অপরদিকে সাইফুল ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর গ্রামের এলাহী বকসের পুত্র।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied