ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অভিজ্ঞতা বিনিময়ে শান্তিগঞ্জের মৎস্যচাষীরা বিশ্বম্ভপুর সফরে


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২৪ রাত ১০:৪৩

মাছ চাষের অভিজ্ঞতা বিনিময় করতে শান্তিগঞ্জের একদল মাছ চাষী সুনামগঞ্জের বিশ্বম্ভপুর সফর করেছেন।

শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিশ্বম্ভপুর উপজেলার লতারগাঁও গ্রামে আবুল কাসেম মাস্টারের  মৎস্য খামারে এই অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলার সিবিও এর নারী-পুরুষ মিলে ২০ জন মাছ চাষী এই অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী)সকাল ১১ ঘটিকায়  শান্তিগঞ্জের একদল মাছ চাষীরা আবুল কাসেম মাস্টারের মৎস্য খামারে পৌছালে খামার মালিক তাদের স্বাগতম জানান।

বিশ্বম্ভপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশিক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার শামশুল করিম। বিশেষ অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, শান্তিগঞ্জের মৎস্য হ্যাচারী অফিসার মোঃ মনিরুজ্জামান,  জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর জিয়াউল হক।

শান্তিগঞ্জের সিবিও সদস্যগণকে আবুল কাসেম মাস্টারের মৎস্য খামারের মালিক মোঃ আবুল কাসেম তার বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। সকল কিছু পর্যবেক্ষণ করে সদস্যবৃন্দ অত্যন্ত অনুপ্রাণিত হন এবং তারা নিজেরাও ভবিষ্যতে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা মৎস্য অফিসার শামসুল করিম বলেন, ‘আমরা ২০ জন মৎস্য চাষীদের নিয়ে মাছ চাষের অভিজ্ঞতা জন্য নিয়ে এসেছি। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর করে মৎস্যচাষীরা খুব উপকৃত হবেন পাশাপাশি এই খামার দেখে মাছ চাষীরা মাছ চাষ করতে আরও আগ্রহী হবে।’

শান্তিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, ‘শান্তিগঞ্জের মাছ চাষের জন্য ২০ জন নারী ও পুরুষ মিলে অভিজ্ঞতা বিনিময়ে যোগ দেন। চাষী তার নিজ খামারে রুই জাতীয় মাছের চাষ,তেলাপিয়া, হ্যাচারী -নার্সারী বিষয়ে আধুনিক কলাকৌশল  সম্পর্কে ভালো ধারনা পেয়েছেন। এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছ চাষে ভবিষ্যতে তাদের অনেক সফলতা আসবে।

মাছ চাষী মোঃ কামাল হোসেন বলেন, ‘আজ বিশ্বম্ভপুরের আবুল কাসেম মাস্টারের মৎস্য খামার দেখে ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা চাই শান্তিগঞ্জের মানুষ এরকম খামার করে স্বাবলম্বী হওয়ার হোক।'

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত