তজুমদ্দিনে বিয়ের প্রলোভনে সংসার ভেঙে বিয়ে না করায় গৃহবধূর আত্মহত্যা
ভোলার তজুমদ্দিনে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার থেকে নিয়ে এসে পরবর্তীতে বিয়ে না করায় এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। সোমবার (৩১ মে) উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ শম্ভুপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের বাবা আ. মন্নান জানান, তিন বছর আগে তার মেয়ে সিমা আক্তারের (২১) বিয়ে হয় একই এলাকার প্রবাসী লোকমান হোসেনের সাথে। তাদের ঘরে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। ৫নং ওয়ার্ডের জামাল পাটওয়ারীর ছেলে তুহিন জানুয়ারি মাসে আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসী স্বামীর সংসার থেকে নিয়ে আসে। এসব বিষয় নিয়ে জামাল পাটওয়ারী ও আমাদের মাঝে কয়েক দফা গণ্ডগোল ও বিচার-সালিশ হয়। এসব ঘটনায় তখন আমরা থানায় অভিযোগ দিলে পূর্বের স্বামীকে তালাক দিয়ে তুহিনের সাথে আমার মেয়ের ৫ লক্ষ টাকা কাবিনে বিয়ের সিদ্ধান্ত হয়। তখন কাবিন হলেও বিয়ে হয়নি।
নিহত সিমা আক্তারের মা তাহমিনা বেগম জানান, কাবিনের পর থেকে তারা টালবাহানা শুরু করে আমার মেয়েকে বিয়ে না করার জন্য। আমরা কয়েক দিন আগে আমরা পুনরায় থানায় অভিযোগ দেই। গত শনিবার ফরিদ চেয়ারম্যানের বাড়িতে সালিশ বাসিয়ে এক লাখ টাকা দিয়ে আমাদের বিদায় করতে চাইলে আমরা রাজি হইনি। রোববার রাতে তুহিন আমাদের বাড়িতে এসে আমার মেয়ে সিমার সাথে তর্কে জড়িয়ে পড়ে। পরে একপর্যায়ে রাতে তাকে নিয়ে যেতে চাইলে সিমা সকালে যাবে বলে তাকে বিদায় করে দেয়। সোমবার সকাল ৬টার দিকে সিমা একই গ্রামের তুহিনদের বাড়িতে গেলে তুহিন ও তার মা, ভাই-বোন মিলে আমার মেয়েকে মারপিট করে গলাধাক্কা দিতে দিতে আমাদের বাড়ির সামনে রেখে যায়। এসব অপমান সইতে না পেয়ে সকাল প্রায় ৭টার দিকে ঘরে এসে দরজা বন্ধ করে সামনের বারান্দার রুপার সাথে আমার শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা মর্গে প্রেরণ করা হয়। নিহতের পিতা আ. মন্নান বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন