বিয়ে ব্যবসায়' প্রতারনায় ব্যবসায়ীর টাকা আত্বসাত ও প্রাননাশের হুমকি
রাজধানীর ডেমরা বড় ভাঙ্গা মহাকাশ রোড এলাকায় মোঃ আলমগীর হোসেন এর বাড়ির ২য় তালার ভাড়াটিয়া মোছা. মৌসুমী তালুকদার স্বপ্না (৩২) নামে এক প্রতারক চক্রের একাধিক ব্যক্তির সাথে প্রেমের অভিনয় করে বিয়ের ফাঁদে ফেলে প্রতারনার মাধ্যমে অর্থ আত্বসাতের অভিযোগ উঠেছে। ওই সব প্রতারনামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মো. সোহেল রানা(৩৯) নামে এক ব্যবসায়ীকে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের কার্যক্রম সম্পন্ন করে।
পরবর্তীতে স্বপ্না প্রতারক চক্রের ৬/৭ জন নিয়ে ভুক্তভোগীকে আটকিয়ে ১০/১২ টি ১০০ টাকা মূল্যের নন-জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভাবে স্বাক্ষর নেয়। ওই সব ফাঁকা স্ট্যাম্পের মাধ্যমে বিভিন্ন সময়ে ব্লাকমেইলের করে ভয়ভীতি দেখিয়ে প্রায় ২০ লক্ষ টাকা আত্বসাত করে ও হুমকি দিয়ে বলে-তুই যদি থানা বা কোর্টে উপরোক্ত বিষয়ে মামলা মোকদ্দমা করিস তাহলে তোকে খুন করে ফেলবো।
এ বিষয়ে ভুক্তভোগী সোহেল রানা জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুপচাঁচিয়া আদালতে মোকদ্দমা নং (৪৬)মামলা করেন,৩ জন সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোক্তরা হলো-২৩৭/৭ বড়ভাংগা মহাকাশ রোডের আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া ও পিরোজপুর সদর থানার হাওলাদারবাড়ী খামকাটা গ্ৰামের মৃত মোস্তফা তালুকদারের মেয়ে মোছা. মৌসুমী তালুকদার স্বপ্না (৩২),মো. হাবিবুল্লাহ (২৫) ও মো. নূর মোহাম্মদ (২৫)।
এ বিষয়ে দৈনিক সকালের সময় কে মৌসুমী তালুকদার স্বপ্না,বলেন, আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করে আপনার লাভ কি শুনেন এগুলো আমাকে বলে লাভ নেই আপনি সাংবাদিক আপনার কাছে এগুলো প্রশ্নের উত্তর দেবো না আমার ৫০ জন পুরুষের সাথে সম্পর্ক আছে আমি আদালতে বলবো।
এ বিষয়ে,দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার দৈনিক সকালের সময় কে বলেন, মোঃ সোহেল রানা প্রাং আদালতে মামলা করেন মামলাটি কপি আমাদের কাছে আসছে, যাকে তদন্তর জন্য দিয়েছি উনি ছুটিতে আছে তদন্ত করে রিপোর্ট দিবেন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন