বাসে আগুন
নগরকান্দায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১
ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক আরোহী আহত হয়েছে। আহতকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার কেশবনগর গ্রামের কলম সেখের ছেলে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেলে থাকা রবিউল ইসলাম নামের আরোহীর মৃত্যু হয়। এ সময় একলাছ উদ্দিন শেখ নামের মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ এনেছে।
এমএসএম / এমএসএম
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
Link Copied