কাপ্তাই উপজেলা পরিষদ-নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ সম্ভাব্য প্রার্থীর দৌড়ঝাঁপ
আসন্ন উপজেলা পরিষদ ভোটকে কেন্দ্র করে সারাদেশেই বইছে ‘নির্বাচনী হাওয়া’। চায়ের দোকানে আড্ডা কিংবা নানা সামাজিকমাধ্যম থেকে শুরু করে ধর্মীয় আচার-অনুষ্ঠানেও উপস্থিত হয়ে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের আভাস দিচ্ছেন ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়ার। পাহাড়ি জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলাতেও এখন অলিতে-গলিতে বইছে নির্বাচনী হাওয়া। সেইসঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা প্রচারও শুরু করে দিয়েছে। এদিকে কাপ্তাই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে প্রার্থীরাও তাদের প্রতিদ্বন্ধী হওয়ার আকাঙ্ক্ষা কথা জানিয়েছেন; চালাচ্ছেন প্রচারও।
যে চারজন প্রার্থী কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিবেন বলে নিশ্চিত করেছেন; তারা হলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, মহিলা যুবলীগ নেত্রী ফারহানা আহমেদ পপি, চিৎমরম ইউপি সদস্য ও যুবলীগ নেত্রী মেনুপ্রু মারমা এবং রাঙামাটি জেলা সেচ্ছাসেবকলীগ নেত্রী বিউটি হোসেন।
নির্বাচনে অংশগ্রহনের বিষয়ে জানতে চাইলে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুর নাহার বেগম বলেন, ‘আমি দুইবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। এসময় আমি জনগণের সুখ-দুঃখে তাদের পাশে ছিলাম। আগামীতেও তাদের পাশে থেকে জনসেবা করতে আমি উপজেলাবাসীর দোয়া চাই।’
আরেক সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা আহমেদ পপি বলেন, ‘আমি আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সব সময় মাঠে ছিলাম। আমার বাবা একজন সাংবাদিক ছিলেন, তার ইমেজকে কাজে লাগিয়ে আমি অবশ্যই বিজয়ী হবো। এছাড়া আমি বিভিন্ন সময় এলাকার মানুষের সুখে-দুঃখে ছিলাম। ভবিষ্যতে ও তাঁদের পাশে থাকবো। আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিব, তাই সকলের দোয়া ও ভালোবাসা চাই।’
চিৎমরমের ইউপি সদস্য এবং যুবলীগ নেত্রী মেনুপ্রু মারমা জানান, ‘আমি বর্তমানে ইউপি সদস্য হয়ে এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামীতে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে কাপ্তাইবাসীর উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে যারা অসহায়, দরিদ্র কাপ্তাইয়ের বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাঁদের সেবা করতে চাই। আমি নির্বাচনে অংশ নেব তাই কাপ্তাইবাসীসহ সকলের আর্শীবাদ কামনা করছি।’
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন রাঙামাটি জেলা সেচ্ছাসেবকলীগ নেত্রী বিউটি হোসেন। তিনি বলেন, ‘আমি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে কাপ্তাইয়ের মানুষের জন্য কাজ করতে চাই। বিভিন্ন এলাকার উন্নয়নের পাশাপাশি এলাকায় শিক্ষার প্রসারে, সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের পাশে থেকে তাঁদের জন্য ভালো কিছু করতে চাই। এজন্য আমি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করি।’
কাপ্তাইয়ের ভোটাররা বলছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া সম্ভাব্য ৪ জন প্রার্থীর এলাকায় জনপ্রিয়তা রয়েছে। তবে যিনি কাপ্তাইবাসীর উন্নয়নে কাজ করবে, ভূমিকা রাখবে সেইরকম যোগ্য প্রার্থী বিবেচনা করে তারা ভোট দেবেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied