শীত মৌসুমে কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত গোদাগাড়ী উপজেলার গ্রামের নারীরা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিভিন্ন গ্রামে গ্রামে কুমড়ো বড়ি দেওয়ার ধুম পড়েছে। মাসকলাই ও চালকুমড়া দিয়ে কুমড়ার বড়ি তৈরিতে নারীদের ব্যস্ততার দেখা মিলে শীতের সকালে। মাসকলাই ভিজিয়ে রাখার পর সেটি দিয়ে ডালের আটা ও পাকা চালকুমড়া মিশিয়ে এ সুস্বাদু বড়ি তৈরি করা হয়। গ্রামীণ এলাকার ৯০ ভাগ নারীরা পালাক্রমে কুমড়া বড়ি দেওয়ার কাজটি করে থাকেন।
এই অঞ্চলের নারীরা এই বড়ি তৈরি করতে কয়েক মাস পূর্বে থেকে চাহিদা মতো চালকুমড়া পাকানোর ব্যবস্থা করে থাকেন। এরপর মাসকলাই দিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু খাবারের অংশ বিশেষ কুমড়া বড়ি। কুমড়া বড়ি তৈরিতে মুলত চালকুমড়া এবং মাসকলাইয়ের ডালের প্রয়োজন হয়। মাসকলাইয়ের ডাল ছাড়াও অন্য ডালেও তৈরি হয় এই বড়ি। রোদে মচমচ করে শুকালেই এর ভালো স্বাদ পাওয়া যায়।
বড়ি তৈরির পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামের এক মহিলা জানান, বড়ি তৈরির আগের দিন ডাল ভিজিয়ে রাখতে হয়,এরপর চালকুমড়া ছিলে ভিতরের নরম অংশ ফেলে মিহিকুচি করে রাখতে হবে। তারপর কুমড়া ভালো ভাবে ধুয়ে নিতে হবে, ধোয়া হলে পরিস্কার পাতলা কাপড়ে বেধে সারারাত ঝুলিয়ে রাখতে হবে।
পরে ডালের পানি ছেকে শীলপাটায় বেটে নিতে হবে,এবার ডালের সঙ্গে কুমড়া মেশাতে হবে। খুব ভালো করে হাত দিয়ে মিশাতে হবে যতক্ষণ না ডাল-কুমড়া মিশ্রণ হালকা হয়। তারপর কড়া রোদের চাটি বা কাপড় বিছিয়ে বড়ির আকার দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে শুকাতে হবে। বড়ি ৩ থেকে ৪ দিন এভাবে রোদে শুকানোর পর খাওয়ার উপযোগী হয়,পরে সেটি অনেকদিন সংরক্ষণ করা রাখা যায়।
এছাড়াও শীতের সময় মুলত বড়ি তৈরি করা হয়,শীত মৌসুমের উপাদেয় খাবার কুমড়া বড়ি। নিজেরা খাওয়াসহ আত্নীয়-স্বজনের বাড়িতেও পাঠানো হয়।
এলাকার কুমড়া বড়ি তৈরির কারিগররা জানান, কুমড়ার বড়ি তৈরিতে অনেক পরিশ্রম করতে হয়, রাত জেগে শিলপাটায় কেজি কেজি ডাল বাটা সহজ কাজ নয়। তবুও পেটের তাগিদে অনেক কষ্ট করে আমাদের কুমড়ার বড়ি তৈরি করতে হয়। শীত মৌসুমে এ বড়ি তৈরি করে কিছু বাড়তি আয় করা সম্ভব হয়।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied